ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট সময়: ১১:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেন (৩৮) নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোররাত আনুমানিক ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের ‘রয়েল এক্সপ্রেস’ কাউন্টারে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত শাকের হোসেন মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রয়েল এক্সপ্রেস কাউন্টারের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি কাউন্টারের সামনে আসেন। তাদের একজন মোটরসাইকেল চালু রেখে বাইরে অপেক্ষা করছিলেন এবং অপরজন কাউন্টারের ভেতর প্রবেশ করেন। বাইরে থাকা ব্যক্তি মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দ বাড়িয়ে দেওয়ার সুযোগে ভেতরের দুষ্কৃতকারী শাকের হোসেনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যান।

গুলির আঘাতে শাকের নিজের চেয়ারেই লুটিয়ে পড়েন। প্রথমে উপস্থিত লোকজন ভাবেন তিনি হৃদ্‌রোগ বা স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে তার মাথার পেছনে সূক্ষ্ম গুলির ক্ষত দেখতে পান এবং তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান জানান, সকালে রোগীকে নিয়ে আসার পর প্রাথমিক দৃষ্টিকোণ থেকে স্ট্রোক মনে হলেও, পরবর্তীতে পরীক্ষা করে মাথার পেছনে একটি সরু ছিদ্রের ক্ষত পাওয়া যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ও বিশেষজ্ঞদের একটি দল তদন্তে নেমেছে। হত্যার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা দ্রুত উন্মোচন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময়: ১১:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬