ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশি উদ্ধার

  • আপডেট সময়: ০৪:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ১৬৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবন্ত একটি নৌকা থেকে ৩৭ জন বাংলাদেশিসহ ৭১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কর্তৃপক্ষ।

সোমবার রাতে তাদের উদ্ধারের পর মঙ্গলবার দেশটির ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আল অ্যারাবিয়া.নেটের

প্রতিবেদনে বলা হয়, ৭১ অভিবাসীর মধ্যে ৩৭ জন বাংলাদেশি, ৮ জন করে মরক্কো ও মিশরের, ৭ জন আলজেরিয়ার, ৪ জন সুদানের, ২ জন চাঁদের ও একজন তিউনিসিয়ার নাগরিক রয়েছেন। তারা সবাই নিরাপদে আছেন।

তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হাউসেম এডডিন জেবালি এএফপিকে জানান, নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা শহর থেকে তিউনিশিয়ার কের্কেনহা দ্বীপপুঞ্জের কাছে পৌঁছানোর পর নৌকার তলায় ফুটা দেখা দেয়। তবে নৌকায় থাকা সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

ভূমধ্যসাগরে ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশি উদ্ধার

আপডেট সময়: ০৪:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯