ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ২ বছর কারা ভোগের পর দেশে ফিরল ৩ নারী

  • আপডেট সময়: ০৪:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,বেনাপোল প্রতিনিধি:অবৈধ পথে ভারতে যেয়ে মুম্বাই পুলিশের হাতে আটক ৩ বাংলাদেশি নারীকে ২ বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

সোমবার (২০ জানুয়ারী ) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, অভাব-অনটনের সংসারে ভালো কাজের আশায় দুই বছর আগে বাংলাদেশি ৩ নারী সীমান্তের অবৈধ পথে দালালের খপ্পরে পড়ে ভারতের মুম্বাই যায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজের এক পর্যায়ে সে দেশের পুলিশ তাদেরকে আটক করে।

পরে তাদের ভারতের মুম্বাই কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। সেখান থেকে সে দেশের নবজীবন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দু’দেশের যোগাযোগের মাধ্যমে বিশেষ ‘ট্রাভেল পারমিটে’ তারা দেশে ফেরৎ আসে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে রাতেই তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর এনজিও সংস্থার কো-অর্ডিনেটর আব্দুল মুহিত জানান, তাদেরকে থানা থেকে নিজ হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

ভারতে ২ বছর কারা ভোগের পর দেশে ফিরল ৩ নারী

আপডেট সময়: ০৪:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০