ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

  • আপডেট সময়: ০৮:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৯৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রংপুরের কাউনিয়ায় জমাজমি সংক্রান্ত বিরোধে ভাতিজা শহিদুল ইসলামের লাঠির আঘাতে চাচা আমজাদ হোসেন (৫৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শহীদবাগ ইউনিয়নের শাব্দী গ্রামে। এ ঘটনায় গোলাপি বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আমজাদ হোসেনের সাথে তার ভাতিজা শহিদুল ইসলামের জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় শহিদুল ইসলাম বিরোধী জমিতে ভেপু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এসময় আমজাদ হোসেন মাটি উত্তোলনে বাধা দিলে শহিদুল ইসলাম এবং তার লোকজন আমজাদ হোসেনের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। তাদের লাঠির আঘাতে আমজাদ হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে নেওয়ার পথে ভোর রাতে তিনি মারা যান।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ জানান, এ ঘটনায় কাউনিয়া থানায় নিহতের বড় ছেলে রায়হান ইসলাম একটি হত্যা মামলা করেছেন। এজাহারনামীয় এক নারী আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

আপডেট সময়: ০৮:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫