ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ৪৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১

  • আপডেট সময়: ০৬:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ১৭৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৪৪ লাখ টাকার মুল্যের (১ কেজি ওজনের) ১টি স্বর্ণের বার ও একটি ইজিবাইকসহ কামাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক কামাল বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে। সে একজন ইজিবাইক চালক।

৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল দৌলতপুর সড়কের গাতিপাড়া নামক এলাকা থেকে ইজিবাইক চালক কামালকে ১ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক করা হয়। সে এই স্বর্ণের বার বেনাপোল বাজার থেকে দৌলতপুর সীমান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ ও ইজিবাইকের মূল্য ৪৪ লাখ ২০ হাজার টাকা। আটক আসামিকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বেনাপোলে ৪৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১

আপডেট সময়: ০৬:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯