ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দল চকলেট পাচ্ছে, এটাই মূল্যায়ন: প্রতিমন্ত্রী শাহে আলম

  • আপডেট সময়: ১০:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,বগুড়া প্রতিনিধি:দেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধীদল ‘চকলেট’ পাচ্ছে।বিরোধী দলকে মূল্যায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য নেতাদের আপত্তিকর মন্তব্য, শালীনতার পরিপন্থী ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন।

সংসদে অবাধে কথা বলার সুযোগ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একতরফা আন্দোলন, বিভ্রান্তি, লংমার্চ বা সংঘাতের পথ ছেড়ে দিন। স্পিকার বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দিচ্ছেন। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করুন। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য ৫টি সদস্য পদ শূন্য রাখা হয়েছে। সহযোগিতা না করে একদফা আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সড়ক দুর্ঘটনায় নিহত কিচক হরিপুর গ্রামের ফিরোজার পরিবারের হাতে ৫ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। একইদিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মীর শাহে আলম।

উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি (রাজনৈতিক) মো. আতিকুর রহমান, শিবগঞ্জ থানার ওসি মো. শাহীনুজ্জামান শাহীন, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বিরোধীদল নেতাদের উদ্দেশ্য করে মীর শাহে আলম বলেন, আপনারা সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। সংবিধানে বিরোধী দলের ভূমিকা কী হবে, তা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। সরকারের ভুল ধরিয়ে দেওয়া বা সংসদে বারবার ওয়াকআউট করা গণতন্ত্রের সৌন্দর্য। তারা ওয়াকআউট শেষে আবারও ফিরে আসে। বাকস্বাধীনতার নামে অশালীন ভাষা প্রয়োগ না করার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী। জাতীয়তাবাদী শক্তি ঐকবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, জুলাই-আগস্ট নিয়ে তারা সারাদিন রাজনীতি করে, চিৎকার দেয়। অথচ আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হননি। তারা ধোঁকাবাজির পরিচয় দিয়েছে। ভোটের আগে জনগণকে বেহেশতের লোভ দেখায়, আবার পূজায় ঢাকের তালে নাচে। ভোটের পর আর কোনো পূজায় তাদেরকে পাওয়া যায়নি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বিরোধী দল চকলেট পাচ্ছে, এটাই মূল্যায়ন: প্রতিমন্ত্রী শাহে আলম

আপডেট সময়: ১০:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬