লোকসমাচার,দিনাজপুর প্রতিনিধি : বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের ১৬৯টি কেন্দ্রের মাধ্যমে শনিবার (১১ জানু) উৎসব মূখর পরিবেশে প্রায় ১২ হাজার ৩৪৫জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপস্যুল খাওয়ানো হয়েছে।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা খাওয়ানোর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী।
এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসান আলী সরকার, ডাঃ মোহাম্মদ আলী হোসেন শাহ, এমটিইপিআই মাসুদ রানা সহ চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।






















