ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে কনেকে ধর্ষণ, ভেঙে গেল বিয়ে

  • আপডেট সময়: ০৭:৫৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ১৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাতে বিয়ে হবে তাই ধুমধাম করে আয়োজন হচ্ছিলো কনে বাড়িতে। কিন্তু বিয়ের দিন (শনিবার) সকালেই ধর্ষণের শিকার হয় তরুণী। বিষয়টি শুরুতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কনের পরিবার। পরে রাতে জানাজানি হলে বিয়ে ভেঙে যায় তরুণীর।

এ ঘটনার ভুক্তভোগীর মা রোববার দুপুরে থানায় ধর্ষণের মামলা করেন। ওই দিনই ধর্ষণের অভিযোগে আব্দুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, আব্দুর রহমান বাবলু শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী তরুণীকে রান্না করে দেওয়ার জন্য তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এসে বাবলুকে আটক করে। তবে রাতেই ওই তরুণীর বিয়ে হওয়ার কথা ছিল বলে সারাদিন বিষয়টি চেপে রাখার চেষ্টা করেন কনের পরিবার। কিন্তু বিষয়টি রাতে জানাজানি হলে বিয়ে ভেঙে যায়।

ভুক্তভোগীর দাদা বলেন, শনিবার রাতে তার নাতনীর বিয়ে হওয়ার কথা ছিল একই গ্রামের রবিউলের সাথে। কিন্তু সকালে ধর্ষণের ঘটনা প্রকাশ হওয়ায় বিয়ে ভেঙ্গে গেছে।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গ্রামবাসী ধর্ষককে আটক করলে সে ধর্ষণের কথা স্বীকার করে। পরে সে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রোববার সকালে পুলিশ বাবলুকে গ্রেফতার করে।

পার্বতীপুর থানার ওসি ইমাম জাফর বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বিয়ে বাড়িতে কনেকে ধর্ষণ, ভেঙে গেল বিয়ে

আপডেট সময়: ০৭:৫৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১