ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের স্টাফ বাসে আগুন, দগ্ধ ১

  • আপডেট সময়: ১২:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ১১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর বনানী এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টাফ বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে মানিক দাস (৪৫) নামে একজন দগ্ধ হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি বিমানের ক্লিনার হিসেবে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, মানিক দাসের শরীরের ৫ শতাংশ ফ্লেম বার্ন রয়েছে। তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধ মানিক দাস জানান, রাতে এয়ারপোর্টে ডিউটি শেষে ২০-২৫ জন বিমানের স্টাফ বাসে করে বাসায় ফিরছিলেন। এয়ারপোর্ট থেকে বনানীতে ঢোকার সময় জানালা দিয়ে তরল পদার্থ ছুড়ে মারা হয়। এতে গাড়িতে আগুন ধরে গেলে তার ডান হাত ও বাম পা দগ্ধ হয়। পরে ওই বাসে থাকা তপু নামে এক সহকর্মী তাকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

বিমানের স্টাফ বাসে আগুন, দগ্ধ ১

আপডেট সময়: ১২:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩