লোকসমাচার ডেস্ক:চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজধানী ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে শনিবার দুপুরে এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান নুর।
তিনি বলেন, আজকে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারী দলগুলো আমরা একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না।’




















