ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশে যোগ দিতে পল্টনে নেতাকর্মীদের ভিড়

  • আপডেট সময়: ০৬:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • ৮৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ড দেয়ায় প্রতিবাদ সমাবেশ ডেকেছে বিএনপি। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আজ শুক্রবার দুপুর ২টায় এই সমাবেশ শুরু হবে। বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীরা ইতিমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সোয়া ১২টার দিকে নয়াপল্টনে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে প্রথম মিছিলটি আসে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির। এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এরপর দোহার নবাবগঞ্জ উপজেলার একটি মিছিল আসে। এই মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সাভার ও আশুলিয়া থেকে আসা মিছিলের নেতৃত্ব দেন ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। ধামরাই থেকে আসা মিছিলের নেতৃত্ব দেন তমিজ উদ্দিন। একই সঙ্গে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড-থানা থেকে মিছিল আসতে দেখা গেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে আজ শুক্রবার প্রতিবাদ সমাবেশ করছে ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট এবং ঢাকা জেলা ইউনিটের আয়োজনে সমাবেশ হবে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

বিএনপির সমাবেশে যোগ দিতে পল্টনে নেতাকর্মীদের ভিড়

আপডেট সময়: ০৬:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩