ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি’র সঙ্গে সংলাপ নয়: কাদের

  • আপডেট সময়: ০৬:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ১১৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি’র সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল। তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারা (বিএনপি) ঘুরেফিরে তাদের পুরনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারা প্রমাণ করেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। কাজেই সন্ত্রাসী দলের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ নয়। আমিও বলছি তাদের সাথে কোনো সংলাপ…।’

দেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে মন্তব্য করে তিনি বলেন, অন্যদেশ তো আমাদের পরামর্শ নিয়ে নির্বাচন করে না, আমরা কেন অন্য দেশের পরামর্শ নিয়ে নির্বাচন করবো?

কাদের বলেন, তাদের অনেকবার সংলাপে ডাকা হয়েছে, নির্বাচন কমিশন ডেকেছে, রাষ্ট্রপতি ডেকেছে তারা সংলাপে যাবে না।

তিনি বলেন, তাদের আন্দোলন তারাই পণ্ড করেছে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

বিএনপি’র সঙ্গে সংলাপ নয়: কাদের

আপডেট সময়: ০৬:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩