ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কর্মসূচিতে রাস্তা বন্ধ হবে কিনা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময়: ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ১১৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সড়ক বন্ধ করা হবে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমাদের এ ধরনের পরিকল্পনা নেই বলে জানিয়েছি। তবে তারা(বিএনপি) যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তাহলে আমাদের কিছু বলার নেই।

রবিবার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সমাবেশে যেন কোনো সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকার বাইরে থেকে ২৮ তারিখ যদি দশ লাখ লোক আসে তাহলে কতটা যানজট হবে বুঝতেই পারছেন। তবে পুলিশ ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করবে।

আসাদুজ্জামান খান আরও বলেন, পিটার ডি হাস রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেছেন। রোহিঙ্গাদের অন্য দেশে নিয়ে যাওয়া যায় কিনা সে বিষয়েও কথা বলেছেন। আমরাও বিষয়টি সমর্থন করেছি।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

বিএনপির কর্মসূচিতে রাস্তা বন্ধ হবে কিনা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়: ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩