ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএন‌পির কর্মকাণ্ডকে কেউ সমর্থন করে না: তথ্যমন্ত্রী

  • আপডেট সময়: ০৭:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ১১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অবরোধের নামে বিএনপি-জামায়াত দেশে জ্বালাও-পোড়াও চালাচ্ছে। কিন্তু তাদের এই কর্মকাণ্ডকে কেউ সমর্থন করে না।

তি‌নি ব‌লেন, হ্যাঁ, তারা এগু‌লো বন্ধ করে রাস্তায় নেমে ব্যারিকেড দিক, মানুষকে বলুক—আমরা অবরোধ ডেকেছি, আপনারা পালন করুন। সেটি তো তারা করে না। তা‌রা (বিএন‌পি) যা কর‌ছে সেসব কর্মকাণ্ডকে সন্ত্রাস বল‌লে কম বলা হ‌বে।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

বিরোধী দলের জ্বালাও-পোড়াও, প্রাণহানি, সম্পদ নষ্ট নিয়ে জাতিসংঘ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তাদের ভাষা ছিল এমন- এটা তাদের (বিএনপি) করার অধিকার আছে। দাবি আদায়ের অধিকার হিসেবে জাতিসংঘ এটিকে অভিহিত করছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, প্রথমত, জ্বালাও- পোড়াওয়ের অধিকার আছে বলে জাতিসংঘ বলেছে, এটা আমি মনে করি না। জাতিসংঘ এটা বলেনি। আন্দোলন করার অধিকার আছে। সরকারের পদত্যাগ চাওয়ার অধিকার আছে। আমার পদত্যাগ চাওয়ার অধিকার আছে।

তি‌নি ব‌লেন, সেই অধিকার সবার আছে। কিন্তু সেটা মানে এই নয় যে গাড়িঘোড়া পোড়াবে। এটিকে কেউ সমর্থন করে না। ইউরোপীয় পার্লামেন্টের অনেক সদস্য তাদের এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। আরো অনেকে বিদেশ থেকে নিন্দা জানিয়েছে। বিএনপি নানাভাবে অনেককে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের এই কর্মকাণ্ড কেউ সমর্থন করেনি, করতে পারে না।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অবরোধের নামে আগের রাত থেকে গাড়িঘোড়া পোড়ানো হচ্ছে। আজ অবরোধ ডাকলে, গতকালই শুরু হয় গাড়িঘোড়া পোড়ানো। মানুষ ভেবেছিল, যেহেতু আগামী কাল অবরোধ, সেহেতু আজ গাড়িঘোড়ার ওপর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা চালাবে না। কিন্তু গতকাল থেকেই তা শুরু হয়েছে। কোনো রাজনৈতিক দলের কর্মসূচি এটি হতে পারে না। এগুলোকে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড বললে কম হবে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

বিএন‌পির কর্মকাণ্ডকে কেউ সমর্থন করে না: তথ্যমন্ত্রী

আপডেট সময়: ০৭:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩