ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনএমের মনোনয়ন ফরম কিনলেন ডলি সায়ন্তনী

  • আপডেট সময়: ১২:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ১৪০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত এই সংগীতশিল্পী।

ডলি সায়ন্তনী বলেন, পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই।

সোমবার রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি–পেশার নতুন কয়েকজন দলটিতে যোগ দেন। তাদের মধ্যে ডলি সায়ন্তনী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য এস এম সফি মাহমুদ রয়েছেন।

বিএনএম মহাসচিব ও দলীয় মুখপাত্র ড. মো. শাহজাহান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনএমে যোগদান করেন তারা।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

বিএনএমের মনোনয়ন ফরম কিনলেন ডলি সায়ন্তনী

আপডেট সময়: ১২:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩