ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় ছেলেধরা সন্দেহে হত্যা : তিন আসামি চারদিনের রিমান্ডে

  • আপডেট সময়: ০৮:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ১৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন যুবককে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ মণ্ডল এই আদেশ দেন। আসামিরা হলেন জাফর, শাহীন, বাপ্পী।

সোমবার আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিদের আইনজীবীরা। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার রাতে মোবাইল ফোনের ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বাড্ডায় ছেলেধরা সন্দেহে হত্যা : তিন আসামি চারদিনের রিমান্ডে

আপডেট সময়: ০৮:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯