ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় গণপিটুনিতে হত্যা : সেই হৃদয় গ্রেপ্তার

  • আপডেট সময়: ১১:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ১৬৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা মামলাার প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রেনু হত্যার প্রধান আসামি হৃদয়কে গুলিস্তান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।

পরে এ ব্যাপারে বিস্তারিত জানাতে হবে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, গত শনিবার (২০ জুলাই) সকালে ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তসলিমা রেনু নামে এক নারীকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে পড়ার পরপরই এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রেনু তার চার বছর বয়সী সন্তানকে ভর্তি করাতে সেদিন ওই স্কুলে গিয়েছিলেন। আর এই হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যশে ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্কুলের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ছেলেধরা বলে বাইরে থেকে হট্টগোল শুরু হলে তিন থেকে চার মিনিটের মধ্যেই স্কুলের কিছু অভিভাবক ও বাইরে থেকে আসা উচ্ছৃঙ্খল মানুষে ভরে যায় জায়গাটি। এর পর হাতে গোনা কয়েকজন যুবক মাটিতে ফেলে নির্মমভাবে লাঠি দিয়ে পেটায় রেনুকে। কেউ কেউ এলোপাতাড়ি লাথিও মারছিল। শত শত মানুষ দর্শকের ভূমিকায় তা দেখছিল, কেউ আবার সেই মারধর মোবাইল ফোনে ভিডিও করছিল।

এ ঘটনায় নিহত রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু মামলা করার পর গত রোববার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। এই মামলার আসামি চার থেকে পাঁচশ।

নিহত রেনুর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামে। তার অবুঝ শিশু তোবা এখন খালাদের সঙ্গে রয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বাড্ডায় গণপিটুনিতে হত্যা : সেই হৃদয় গ্রেপ্তার

আপডেট সময়: ১১:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯