ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট সময়: ০৮:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ফয়জুল ইসলাম ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ধর্ষণের শিকার ওই কিশোরীর শুডাক্তারি পরিক্ষার শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে সম্পন্ন হয়েছে।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, উপজেলার সোনাতলা গ্রামের একটি জেলে পরিবারের গৃহকর্তা শনিবার (২৩ সেপ্টেম্বর) সুন্দরবনে মাছ ধরতে যায়। গৃহবধূ তার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান। এই সুযোগে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রতিবেশী আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলাম মিজান ওই কিশোরীকে ধর্ষণ করে।

পরে খুলনা থেকে তার মা ফিরে এলে কিশোরী ধর্ষণের কথা খুলে বলে। ঘটনা শুনে কিশোরীর মা শরনখোলা থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে আসামি ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি স্বিকার করেছে। ফয়জুল ইসলামকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠায়।

ট্যাগ
জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময়: ০৮:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩