ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে মেয়েদের বডিবিল্ডিংয়ে বাংলাদেশের মাকসুদা

  • আপডেট সময়: ১২:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ২৯৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ‘ট্যাবু ভাঙতে লড়তে চাই’— কথাটা প্রায় সময়ই বলেন বাংলাদেশের নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার। বাংলাদেশের একটি মেয়ে বডিবিল্ডিং করছে—এটা অনেকেই ঠিক মেনে নিতে পারেন না। এ জন্য কটুকথা শুনতে হয় তাঁদের।

এসব নিয়ে নেতিবাচক প্রচারণাও হয়। মাকসুদা ঠিক এই ব্যাপারটিরই শেষ দেখতে চান। তিনি স্বপ্ন দেখেন, অন্য আর সবকিছুর মতো নারীও পুরুষের পাশাপাশি বডিবিল্ডিংয়ের মতো প্রতিযোগিতায় অংশ নেবে।

মাকসুদা তাঁর স্বপ্নের পথে হাঁটা শুরু করেছেন। শরীর গঠন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এরই মধ্যে জিতেছেন জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায়। জিতেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ইভেন্টের উন্মুক্ত শ্রেণিতে শিরোপা। তিনি এখন অপেক্ষায় দেশের প্রথম নারী হিসেবে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের।

ভারতের মুম্বাইয়ে আজ থেকে শুরু হয়েছে আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ‘ওমেন ফিজিক’ শ্রেণিতে অংশ নেবেন বাংলাদেশের মাকসুদা। প্রতিযোগিতাটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে অংশ নিতে পেরে রোমাঞ্চিত মাকসুদা। মুম্বাই থেকে মুঠোফোনে বলছিলেন, ‘আমাদের দেশে মেয়েদের বডিবিল্ডিং নিয়ে এখনো একটা ট্যাবু আছে। সেই বাধার দেওয়াল ভাঙার চেষ্টা করছি আমি, যাতে আমাদের দেশের অন্য মেয়েরাও বডিবিল্ডিংয়ে আসতে পারেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুব ভালো লাগছে আমার।’

পতেঙ্গা নৌবাহিনী স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা মাকসুদা টেক্সটাইল ডিজাইনের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করতে ২০১৭ সালে ভারতের পাঞ্জাবে যান। সেখানে পড়াশোনার পাশাপাশি একসময় নিয়মিত জিমে যেতেন। শরীরচর্চা করতে জিমে গিয়ে তা রীতিমতো নেশায় পরিণত হয় তাঁর। এরপর শরীরচর্চা নিয়ে পড়াশোনা করেন। এরপর বডি বিল্ডিংকেই স্বপ্ন বানিয়েছেন তিনি।

হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারকে আদর্শ মানেন মাকসুদা। যদিও এই অভিনেতার সঙ্গে এখন পর্যন্ত দেখা হয়নি। তবে মুম্বাইয়ে গিয়ে দেখা পেয়েছেন অনেক তারকা বডিবিল্ডারের, ‘এখানে এসে কথা বলার সুযোগ হয়েছে বিগ র্যা মি (মিশরের বডিবিল্ডার মামদো এলসবিয়াই), সের্গেই কনস্টানসের (স্পেনের বডিবিল্ডার) সঙ্গে। তাঁরাও এই টুর্নামেন্টে অতিথি হিসেবে এসেছেন।’

কঠোর প্রতিবন্ধকতার বেড়াজাল ভেঙে বডিবিল্ডিংয়ে আসা মাকসুদা এরই মধ্যে হয়ে উঠেছেন বাংলাদেশের অনেকের অনুকরণীয়। আন্তর্জাতিক অঙ্গনে সবে পথচলা শুরু মাকসুদার। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে একদিন বিশ্বের বুকে তিনি ওড়াতে চান নারী বডিবিল্ডিংয়ে বাংলাদেশের পতাকা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮

প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে মেয়েদের বডিবিল্ডিংয়ে বাংলাদেশের মাকসুদা

আপডেট সময়: ১২:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১