লোকসমাচার,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানায় আদিবাসী সম্প্রদায়ের এক মানষিক প্রতিবন্ধী কিশোরী (১৩)কে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ৩১ আগষ্ট সোমবার দিবাগত রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় ধর্ষক কে গ্রেফতার করেছেন।
মামলা সূত্রে, ৩১ আগষ্ট সোমবার বেলা আড়াই টার সময় উপজেলার জয়পুর ইউনিয়নের পুলবান্ধা গ্রামের মোঃ শম্ভুর ছেলে মোঃ শামীম হোসেন(২২) চানের ডাঙ্গা গ্রামের প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়ীর পার্শ্বে খেলা করার সময় একই গ্রামের রুপি মার্ডির একটি পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই গ্রামের রবিন মার্ডির স্ত্রী মেনতিনা মার্ডি বিষয়টি জানতে পারে এবং চিৎকার করতে থাকে।তার চিৎকারে অন্যরা আসতে থাকলে ধর্ষক শামীম দৌড়ে পালাতে সক্ষম হয়। পরে ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী কিশোরীকে প্রতিবেশিরা তার বাড়ীতে পৌঁছে দেন।
মামলার তদন্তকারী অফিসার এস আই আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শামীম হোসেনকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষনের শিকার কিশোরীকে পাঠানো হয়েছে ডাক্তারী পরীক্ষার জন্য।






















