ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের পাশাপাশি ডিবি এখন অধিক তৎপর: ফখরুল

  • আপডেট সময়: ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ১২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার তাকে হত্যা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য সেরকমই ইঙ্গিত দেয়।

বুধবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ না দেয়া মানে তাকে হত্যা করতে চায় সরকার। বিদেশে গিয়ে যাতে চিকিৎসা করে সুস্থ হয়ে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না সরকার।

এসময় বিএনপি মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান।

ফখরুল বলেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপির সক্রিয় নেতাদের গ্রেপ্তার ও মামলা দিয়ে একতরফা নির্বাচনের চেষ্টা করছে সরকার। এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানাই।

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি ডিবি এখন অধিক তৎপর। পুরোনো মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে বিরোধী আন্দোলন দমন ও বাইরে যারা আছে তাদের ভিত সন্ত্রস্ত্র করার চেষ্টা করছে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

পুলিশের পাশাপাশি ডিবি এখন অধিক তৎপর: ফখরুল

আপডেট সময়: ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩