লোকসমাচার,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতবুধবার রাতে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ পরিচয়ধারী একনেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ ।তারা হলেন, উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে তাজনুর (৪০) ও সাপগাছি হাতিয়াদহ গ্রামের আবুল হোসেনের ছেলে নুর আলম (২২)।এদের মধ্যে নূর আলম নিজেকে পুলিশের নিকট স্থানীয় ছাত্রলীগের নেতা পরিচয় দেয়।
স্থানীয়রা জানান,উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে চিনু মিয়া (৩৭) কে আদালতের গ্রেফতারী পরোওয়ানা মুলে কাঁচারীপাড়া থেকে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে গ্রেফতার করে পুলিশ।পরে তাকে হাতকড়া পড়িয়ে থানায় আনার সময় ছাতারপাড়ায় পৌঁছলে ৩০-৩৫ জনের সংঘবদ্ধ দুর্বৃত্তদলের প্রতিরোধের মুখে পড়ে।এ সময় দুর্বৃত্তরা পুলিশকে এ্যালোপাথারী মারধর করে চিনু মিয়াকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রাতেই পুলিশের এএসআই সাইফুল বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও ২০-৩০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করে। এরই প্রেক্ষীতে নূর আলমসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।থানার তদন্তকারী কর্মকর্তা আফজাল হোসেন জানান,গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।






















