ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্সেলের মাধ্যমে পরিবহনের সময় নারী মাদক ব্যবসায়ী ৪২১০ পিস ইয়াবাসহ যশোর র ্যাব-৬ এর হাতে আটক

  • আপডেট সময়: ০৯:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৮ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর র‌্যাব-৬ এর অভিযানে শহরের উপশহর এলাকার একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের সময় একজন নারী মাদক ব্যবসায়ীকে ৪২১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ফরিদা খাতুন (২৮)। তিনি যশোর রেলগেটেএলাকার মৃত ফজলে ব্যাপারীর মেয়ে।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পারে যে, একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে অবৈধ পন্থা অবলম্বন করে সল্প মূল্যে ইয়াবা ক্রয় করে যশোর জেলার বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রি করে আসছে। এই ধরনের মাদক কারবারীদের গ্রেপ্তার করার লক্ষ্যে র‌্যাব-৬ একটি অভিযান পরিচালনা করেন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর একটি দল যশোর শহরের উপশহরে ২ সেক্টরে অবস্থিত ঘোপ সন্ট্রোল রোড এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সাভিস লিঃ এর ভিতরে অভিযান পরিচালনা করেন। অভিযানে কর্টুনের মধ্যে সাবানের বক্সের ভিতরে লুকানো অবস্থায় ৪২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে উপস্থিত ফরিদা খাতুনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। র‌্যাব-৬ এর কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

পার্সেলের মাধ্যমে পরিবহনের সময় নারী মাদক ব্যবসায়ী ৪২১০ পিস ইয়াবাসহ যশোর র ্যাব-৬ এর হাতে আটক

আপডেট সময়: ০৯:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪