ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বড় চ্যালেঞ্জ, বাংলাদেশের জিততে চাই ১৭৯ রান

  • আপডেট সময়: ১০:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সিরিজ আগেই নিশ্চিত করে আত্মবিশ্বাসে আকাশ ছোঁয়া বাংলাদেশ দলের। তবে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া পাকিস্তান আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শুরুতেই তুলে ধরেছে লড়াইয়ের ছক। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ গড়েছে সফরকারীরা। বাংলাদেশের সামনে এখন জয়ের লক্ষ্য ১৭৯ রান।বাংলাদেশী ফ্যাশন

আজ মিরপুরের উইকেটে দেখা গেছে ব্যাটিংবান্ধব আচরণ। সিরিজের প্রথম দুই ম্যাচে যেখানে রান ছিল তুলনামূলকভাবে কম, শেষ ম্যাচে উইকেটের গতি-বাউন্স কাজে লাগিয়ে দুর্দান্ত শুরু এনে দেন পাক দুই ওপেনার সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। মাত্র ৬ ওভারেই স্কোরবোর্ডে জমা পড়ে ৫৭ রান, কোনো উইকেট না হারিয়েই।

রান আসে সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে। ৪১ বলে ৬৩ রান করে দলের ইনিংসের ভিত্তি গড়েন তিনি। আরেক ওপেনার সাইম করেন ১৫ বলে ২১। এরপর কিছুটা ধীরগতির ইনিংস খেলেন মোহাম্মদ হারিস (১৪ বলে ৫), তবে চারে নামা হাসান নওয়াজ ১৭ বলে ৩৩ রান করে দ্রুত কিছু রান তুলতে সক্ষম হন। শেষ দিকে মোহাম্মদ নওয়াজের ১৬ বলে ২৭ রানের ইনিংস দলের স্কোর আরও খানিকটা সমৃদ্ধ করে।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ৩৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ২২ রানে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন পান একটি করে উইকেট।বাংলাদেশী ফ্যাশন

বাংলাদেশ আজ খেলছে বদলে যাওয়া একাদশ নিয়ে। পাঁচটি পরিবর্তন এসেছে মূল দলে-যেখানে ফিরেছেন তানজিদ, তাসকিন, সাইফউদ্দিন, মিরাজ ও নাসুম। বিশ্রামে রয়েছেন ইমন, হৃদয়, রিশাদ, মুস্তাফিজ এবং তানজিম সাকিব।

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (ফারহান ৬৩, হাসান নেওয়াজ ৩৩, মোহাম্মদ নেওয়াজ ২৭, সাইম ২১; তাসকিন ৩/৩৮, নাসুম ২/২২, সাইফউদ্দিন ১/২৮, শরীফুল ১/৩৯)।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য

পাকিস্তানের বড় চ্যালেঞ্জ, বাংলাদেশের জিততে চাই ১৭৯ রান

আপডেট সময়: ১০:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫