ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • আপডেট সময়: ০৬:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
  • ৩০২ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস : সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোররা। নির্ধারিত সময়ে খেলা ১-১ শেষ হয়। শনিবার নেপালের আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায় খেলাটি শুরু হয়। এদিন পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় শিরোপার স্বাদ পায় বাংলাদেশ।

এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে সাফের অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে পরের আসরেই শিরোপাটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২০১৭ সালে নেপালের কাছে ৪-২ গোলে হেরে ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের। সেবার ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয় হয়েছিল লাল-সবুজের কিশোররা। এবার আবার শিরোপা পুনরুদ্ধার করেছে বাংলাদেশের কিশোররা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে সেমিফাইনালেই বিদায় করে দিয়েছে বাংলার দুরন্ত কিশোররা। শনিবার ফাইনালে পাকিস্তানকে বধ করল বাংলাদেশ। এবারের আসরে ফাইনালসহ চার ম্যাচে অপরাজিত বাংলাদেশ দল। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০জনকে নিয়ে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।ফাইনালসহ বাংলাদেশ গোল করেছে ১৩টি, খেয়েছে ৩টি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময়: ০৬:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮