ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার পর বিয়ের চাপ, তিন সন্তান রেখে বাবার ‘আত্মহত্যা’!

  • আপডেট সময়: ১০:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
  • ১৬২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : পাশের গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়েছিলেন যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা মহিদুল ইসলাম (৩২)। যে নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তার কাছ থেকে হাতিয়েছিলেন বেশ কিছু অর্থ। সম্প্রতি ওই নারী টাকা ফেরত চান। টাকা না দিলে বিয়ের জন্য চাপ দেন তিন সন্তানের জনক মহিদুলকে। উপায় না পেয়ে কীটনাশক পান করে ‘আত্মহত্যা’ করেন তিনি।

মহিদুল উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকসীপুর গ্রামের বাসিন্দা। তার তিন সন্তানের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।

নিহতের প্রতিবেশীরা জানান, টাকা না দিলে বিয়ে করতে হবে বলে চাপ দেওয়ায় ওই নারী এবং মহিদুলের পরিবারে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান মহিদুল।

স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পরামর্শ করেন। সেখানে গেলে অবস্থা আরও খারাপ হয় মহিদুলের। পরে পরিবারের লোকজন তাকে বাড়িতে ফেরত নিয়ে আসেন। এ অবস্থায় শনিবার বিকেল ৪টার দিকে মহিদুলের মৃত্যু হয়।

হাকিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাসুদুল হাসান মহিদুলের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যার চেষ্টা চালায় বলে শুনেছি। প্রথমে পরিবার তাকে হাসপাতালে নেয়। পরে বাড়িতে ফেরৎ নিয়ে আসে। বাড়িতেই আজ বিকেল ৪টার দিকে তার মৃত্য হয়।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

পরকীয়ার পর বিয়ের চাপ, তিন সন্তান রেখে বাবার ‘আত্মহত্যা’!

আপডেট সময়: ১০:০৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯