ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময়: ১১:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
  • ১৭৯ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস: রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনেকে বলা বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আরেকটি কথা খুব জরুরি এসেছে একনেক সভায়। একটি ঘটনা হলো রেলের। আমরা অভিনন্দন জানিয়েছিল রেলমন্ত্রীকে, দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন। তার কাছে বহু টেলিফোন আসতেছে মানুষের কাছ থেকে। ইতোমধ্যে যোগাযোগটা (রেলের) শুরু হয়েছে গতকাল (সোমবার) সন্ধ্যায়।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘এই সুবাদে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন উভয়কেই– রেলকে এবং সড়ককে, সকল সেতু সার্ভে (জরিপ) করেন। ইমিডিয়েটলি (খুব দ্রুত) নেমে পড়েন। যেগুলো নড়বড়ে, পুরনো– এগুলো তাড়াতাড়ি রিপেয়ারের (মেরামতের) ব্যবস্থা করেন। আসন্ন বর্ষার আগেই যেগুলো মেরামত করার করেন। কারণ বর্ষা আরম্ভ হলে বৃষ্টি পড়বে এবং ভেঙে পড়ার প্রবণতা বাড়বে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

উল্লেখ্য, গত রবিবার মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনা ঘটে। সে দুর্ঘটনায় চারজন নিহতসহ আহত হন শতাধিক যাত্রী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময়: ১১:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯