ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকার মাঝি হতে পারলেন না রাষ্ট্রপতির ছেলে

  • আপডেট সময়: ১০:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১০০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মো. আরশাদ আদনান রনি। ওই আসনে মনোনয়ন দেয়া হয়েছে গোলাম ফারুক খন্দকার প্রিন্স।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করলেও সেখানে রনির নাম ছিল না।

এর আগে গত ১৯ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত বুথ থেকে আরশাদ আদনান রনির পক্ষে ফরম সংগ্রহ করা হয়।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

নৌকার মাঝি হতে পারলেন না রাষ্ট্রপতির ছেলে

আপডেট সময়: ১০:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩