ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর ডোমারে মানসিকভাবে অসুস্থ নারী রাশেদা বেগম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

  • আপডেট সময়: ০৪:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে মোছাঃ রাশেদা বেগম (৪০) নামে এক মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ হয়েছেন। গত ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। তাঁর হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

এ ঘটনায় নিখোঁজ নারীর ছেলে মোঃ আবু জাহিদ গত ২৮ জুন ২০২৬ ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর-১২৯৮। নিখোঁজ মোছাঃ রাশেদা বেগমের পিতার নাম মৃত আবু বকর সিদ্দীক এবং স্বামীর নাম মৃত মনজিনুর রহমান। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, ওজন আনুমানিক ৪০ কেজি এবং চুলের রং কালো-লম্বা। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মানসিকভাবে অসুস্থ। কেউ রাশেদা বেগমের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে তাঁর মেয়ে মোছাঃ জয়নাফ (০১৭৬৮-৮০৫১০৮) অথবা ছেলে মোঃ আবু জাহিদ (০১৩২৪৩২১৫৬২)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁর সন্ধান ও নিরাপদে ফিরে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি নিখোঁজ নারীর সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর সহযোগিতা প্রত্যাশা করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

নীলফামারীর ডোমারে মানসিকভাবে অসুস্থ নারী রাশেদা বেগম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

আপডেট সময়: ০৪:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬