ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সভা

  • আপডেট সময়: ০৩:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৭১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নীলফামারী প্রতিনিধি:নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ–এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের সামনে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগ করা হয়, কলেজটির পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদকে শহরের উকিলের মোড়ে ভুয়া ও মিথ্যা অপবাদ দিয়ে জ্যোতি টেইলার্সের মালিক আবু সাঈদ এবং তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, লোহার পাইপ ও রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনার প্রতিবাদে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক সফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর আরিফ বিল্লাহ, মাহমুদুল হাসান ও সামছুজ্জামান মহসিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। সংশ্লিষ্ট শিক্ষকের কোনো দোষ-ত্রুটি থাকলে তা প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা উচিত ছিল। কিন্তু তা না করে ভুয়া ও মিথ্যা অভিযোগ তুলে পথরোধ করে শিক্ষক হাসান মাহমুদকে শারীরিক নির্যাতন করা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সভা

আপডেট সময়: ০৩:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬