ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে অংশীজনের মতবিনিময়

  • আপডেট সময়: ১২:০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৩৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নীলফামারী প্রতিনিধি:নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে নীলফামারীতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।

সভায় বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মোমিন। এছাড়াও জেলার বিভিন্ন পলি ও প্রিন্টিং কারখানার মালিক, সুপার শপের প্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন।

সভায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে পরিবেশ রক্ষায় নিষিদ্ধ এসব পণ্যের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ দূষণ ও প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব কমাতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহার উৎসাহিত করা এবং উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

নীলফামারীতে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে অংশীজনের মতবিনিময়

আপডেট সময়: ১২:০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬