ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী

  • আপডেট সময়: ০৯:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৮২ জন দেখেছে
Spread the love

ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলায় নির্জন সড়কে এক নারী এনজিও কর্মীর গলায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেছে তিন ছিনতাইকারী।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি রাস্তায় এ ঘটনা ঘটে। ধস্তাধস্তির একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা একটি অস্ত্র ফেলে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্র্যাকের টিকারবিলা শাখার এক নারী কর্মী মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসার যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে স্বর্ণের চেইন ও টাকা–সম্বলিত ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি নিজেকে রক্ষায় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন।

ভুক্তভোগী নারী জানান, রাস্তায় আমাকে একা পেয়ে তারা টাকার ব্যাগ ও গলার চেইন নিতে চায়। আত্মরক্ষায় আমি একজনকে ঘুষি মারি। ধস্তাধস্তির সময় একজনের হাত থেকে পিস্তলটি পথে পড়ে যায়। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা তার স্বর্ণের চেইন ও ১৫–১৬ হাজার টাকা থাকা ব্যাগ নিয়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ এসে ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্রটি জব্দ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। অস্ত্রটি আসল নাকি নকল, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী

আপডেট সময়: ০৯:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫