ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ পুলিশ বিএনপি সংঘর্ষ, আটক ৫

  • আপডেট সময়: ০২:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়।

বিএনপির জেলার এক নেতা জানান, ‘আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে সময় পুলিশ আমার ওপর চড়াও হয়। আমাদের নেতাকর্মীদের ওপর গুলি চালায়, টিয়ারশেল ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ পাঁচজনকে আটক করে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা জানান, বিএনপির নেতাকর্মীরা বিনা অনুমতিতে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সেখানে যায়। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ পুলিশ বিএনপি সংঘর্ষ, আটক ৫

আপডেট সময়: ০২:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩