ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বাম জোটের মিছিলে লাঠিচার্জ, আহত ২০

  • আপডেট সময়: ০২:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ১১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সারাদেশে আধাবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে সাতটায় শহরের আলি আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে বের হওয়া ওই মিছিলে বাধা দেয় পুলিশ। মিছিলকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় কমপক্ষে ২০ জন আহত হন।

আহতরা হলেন- বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য আবু নাঈম খান বিপ্লব, খোরশেদ আলম, জাসাল হোসেন, রাতুল আহম্মেদ, রুহুল আমিন সোহাগ, নুরুল ইসলাম, সরত মণ্ডল, সাইফুল ইসলাম, রেজাউল করিম, রোকন আহম্মেদসহ ২০ জন।

হাফিজুল ইসলাম জানান, হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করি। কিন্তু আমাদের মিছিলে পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ করেছে। এতে কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দিপক চন্দ্র দাস বলেন, জনগণের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে মিছিলে সামান্য লাঠিচার্জ করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে বাম জোটের মিছিলে লাঠিচার্জ, আহত ২০

আপডেট সময়: ০২:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩