ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

  • আপডেট সময়: ০৫:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১২৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাবকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। দুর্বত্তদের গুলি বিএনপি নেতার পিঠে ও হাতে বিদ্ধ হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘাটে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকরা গুলি করেছে।

স্থানীরা জানায়, সকালে স্টেশন বাজার এলাকার নিজ বাড়ি থেকে বের হচ্ছিলেন সাইফুল। এ সময় ১৫-২০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৩টি গুলি করে। এরমধ্যে ২টি গুলি আফতাবের শরীরে বিদ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তারা এখনো এ বিষয়ে কিছু জানেন না।

ট্যাগ
জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

নাটোরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

আপডেট সময়: ০৫:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩