লোকসমাচার,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাসের জুয়ার আসর থেকে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) অশোক কুমার চৌহান জানান শণিবার দিবাগত রাতে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পশ্চিশ খোদাইপুর(নাওভাঙ্গা) গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ী থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে নগদ ১৩৪০টাকা, কম্বল ও তাস উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করছে।
আজ রবিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো পশ্চিম খোদাইপুর(নাওভাঙ্গা) গ্রামের মৃত ইন্নাত আলীর ছেলে আনছার আলী, মৃত আহসান হাবিবের ছেলে হুমায়ন কবির, ছহির উদ্দীনের ছেলে আউয়াল উদ্দীন, মিলন মিয়ার ছেলে কাজল হোসেন, মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে এনামুল হক, মৃত দানেজ উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম ও মৃত নজরুল ইসলামের ছেলে এনামুল হক।






















