লোকসমাচার,দিনাজপুর প্রতিনিধি : বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) সদস্যরা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ বোতল ফেনসিডিল উদ্ধার সহ এমদাদুল হক নামে একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার পুটিমারা ইউনিয়নের বাদেহরিনা গ্রামের মৃত আছাব উদ্দীনের ছেলে। এ ব্যাপারে এপিবিএন সদস্য বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায় শনিবার দুপুরে এপিবিএন সদস্যরা উপজেলার পুটিমারা ইউনিয়নের বাদেহরিনা গ্রামে অভিযান পরিচালনা করে উপরোক্ত ফেনসিডিল সহ এমদাদুলকে গ্রেফতার করে। পরে তারা থানায় মামলা দায়ের সহ তাকে সোপর্দ করে। আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।






















