ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর নবাবগঞ্জে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময়: ০৮:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ১৯৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে শুদ্ধ সূরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এর মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯টি, মাধ্যমিক বিদ্যালয় ৯টি ও মহাবিদ্যালয় ২টি।

বিচারক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান ও বন কর্মকর্তা নিশিকান্ত মালাকার। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে বেড়ামালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক পর্যায়ে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ এবং মহাবিদ্যালয় পর্যায়ে মহিলা ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন হয়। শেষে চ্যাম্পিয়নদের মাঝে ক্রেস্ট বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

দিনাজপুর নবাবগঞ্জে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৮:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০