ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সুজনের সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: ০৬:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নড়াইল প্রতিনিধি:“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রত্যয়ে সুজন (সুশাসনের জন্য নাগরিক) নড়াইল জেলা কমিটির উদ্যোগে কমিটির সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে নড়াইলের ডিসি পার্কে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাহাফুজুর রহমান লাবুর সঞ্চালনায় ও দপ্তর সম্পাদক এ.এইচ ফুয়াদ জিলানীর সার্বিক তত্ত্বাবধানে এসময়ে আরও উপস্থিত নবনির্বাচিত সহ-সভাপতি ও আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন, সহ সভাপতি শেখ ফারুক আহমদ, নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক বিএম শাহ্ আলম, নড়াইল সদর উপজেলা কমিটির সভাপতি এ্যাড: জাহিদুল আলম,জেলা কমিটির নির্বাহী সদস্য স্বপন কুমার দাস ও হুমায়ুন কবির রিন্টুসহ জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দরা।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপজেলা কমিটি পুনর্গঠন, আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময়ে আলোচকরা বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হলে জনগণকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। এক্ষেত্রে সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সভায় ঐক্যবদ্ধভাবে সুজনের আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নড়াইলে সুজনের সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬