ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গণতন্ত্র আর আইনের শাসন বলে কিছু নেই: দুলু

  • আপডেট সময়: ০৩:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • ১২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবেনা। কারণ, দেশে এখন গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার বলে কিছু নেই। তিনি বলেন, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।

শুক্রবার সকালে শহরের আলাইপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সসভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, রুহুল আমিন তালুকদার টগর, বাবুল চৌধুরী।

সভায় নাটোর জেলার ৭টি উপজেলা ও সবকটি পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

দেশে গণতন্ত্র আর আইনের শাসন বলে কিছু নেই: দুলু

আপডেট সময়: ০৩:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০