ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের অর্থনীতি রেড জোনের দিকে এগোচ্ছে: অলি

  • আপডেট সময়: ০৯:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের অর্থনীতি ক্রমশ রেড জোনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. অলি আহমদ।

তিনি বলেন, বর্তমান সরকার মেগা প্রকল্পের জন্য প্রায় ৯৮ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। আগামী বছরের প্রথমার্ধে প্রায় ৮ বিলিয়ন ডলার ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। দেশে প্রায় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি রিজার্ভ রয়েছে। ওই আট বিলিয়ন ডলার পরিশোধ করলে সরকারের হাতে থাকবে আনুমানিক ১২ বিলিয়ন ডলার অর্থাৎ মাসের ব্যয় মিটানোর জন্য যথেষ্ট নয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। পরে মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

অলি বলেন, এই অবস্থায় আইএমএফের কিস্তি পাওয়া যাবে কিনা তাও নিশ্চিত নয়। আইএমএফের শর্তানুযায়ী রিজার্ভে ২৩ বিলিয়ন ডলার থাকতে হবে।

অলি আরও বলেন, সরকার দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য প্রায় সময় টাকা ছাপিয়ে যাচ্ছে। ফলে, দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দ্রবমূল্য হু হু করে বৃদ্ধি পাচ্ছে ফলে জনগণ দুর্বিষহ অবস্থার মধ্যে দিন অতিবাহিত করছে। জনগণের ভবিষ্যৎ অন্ধকার। আয়ের তুলনায় ব্যয় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। প্রায় ৭০ শতাংশ মানুষ অসহায়ত্বে জীবন যাপন করছে। এই অবস্থা থেকে আদৌ কি বের হওয়া সম্ভব হবে।

বর্তমানে দেশের ৮০-৮৫ শতাংশ জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, এতে সরকারের আপত্তি থাকার কথা নয়। মূলত এই দাবি নিয়ে আওয়ামী লীগ ১৯৯৬ সালে দেশকে অচল করে দিয়েছিল। এখন আপত্তি কেন? দেশের জনগণের দাবির প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে।

গণমিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতি রেড জোনের দিকে এগোচ্ছে: অলি

আপডেট সময়: ০৯:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩