ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপডেট সময়: ০৩:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
  • ১৫৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দিনাজপুর চিরিরবন্দরের পল্লীতে ৬ বছর বয়সের এক শিশু ধর্ষণের অভিযোগে মরসালিন (২১) নামক এক যুবককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ মরসালিনকে আটক করে। মরসালিন চিরিরবন্দর উপজেলার মথুরাপুর গ্রামের মোঃ নুর হোসেনের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চিরিরবন্দর থানায় ওই শিশুর বাবা বাদী হয়ে মরসালিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

মামলায় উল্লেখ করা হয়, দুপুরে চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে খেলার সময় মরসালিন ৬ বছরের শিশুকে একটি নির্মাণাধীন ভবনের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মরসালিন পালিয়ে যায়।

পরে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিশুর অবস্থার আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে মরসালিককে আটক করে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

দিনাজপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট সময়: ০৩:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০