ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে পিআইওর বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ টাকা উদ্ধার

  • আপডেট সময়: ০৯:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ১৭৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলামের বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থাটির দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধার করে।

আবু হেনা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের হটলাইন ১০৬-এ একটি অভিযোগ পেয়ে তাজুল ইসলামের বাসা ও অফিসে অভিযান চালায় দুদকের দলটি। অফিসে কিছু না পেলেও তাজুল ইসলামের বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক জানিয়েছে, পিআইও তাজুল ইসলাম ওই টাকার সঠিক কোনো উৎস জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, বিভিন্ন প্রকল্প থেকে নেওয়া ঘুষের টাকা তাঁর বাসায় রাখা হয়েছিল। দুদক জানিয়েছে, অভিযান চলমান রয়েছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

দিনাজপুরে পিআইওর বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ টাকা উদ্ধার

আপডেট সময়: ০৯:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০