লোকসমাচার ডেস্ক : দিনাজপুরের পল্লীতে প্রথম শ্রেণির শিশু (৬) ধর্ষণের অভিযোগে এক সন্তানের জনক রফিককু ইসলামকে (২৭) আটক করে চিরিরবন্দর থানায় হস্তান্তর করেছে স্থানীয় জনগণ। সে আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের বাবলু ইসলামের ছেলে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে মুঠোফোনে চিরিরবন্দর অফিসার ইনচার্জ ধর্ষককে আটকের সংবাদ নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের বেলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ওই ছাত্রী স্কুল ছুটির পরে স্থানীয় মুদি দোকানদার রফিকুল ইসলামের কাছে খাবার কিনতে যায়। সে সময় দোকানদার রফিকুল সু-কৌশলে ওই ছাত্রীকে দোকানের ভিতরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটির সহপাঠীরা ওই দোকানে একই সময় খাবার কিনতে গেলে ওই ছাত্রীকে দোকানের ভিতরে পড়ে থাকতে দেখে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে চিরিরবন্দর থানা পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে চিরিরবন্দর থানার ওসি সুব্রত সরকার জানান, ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে এবং ওই ছাত্রীর বাবাকে খবর দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






















