ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন

  • আপডেট সময়: ০৭:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৬৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ আ-আম জনতা পার্টির নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’। অন্য আরেকটি রাজনৈতিক দলের নামের আংশিক মিল থাকায় তাদের অনুরোধে এই নাম পরিবর্তন করা হয়েছে।

বুধবার (১৪ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সংবাদ সম্মেলনে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’র আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন এসব কথা বলেন।

রফিকুল আমীন বলেন, আমি জেলে থাকা অবস্থাতেই ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করি, নামও সেই সময় ঠিক করেছি। নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাও করেছি। ‌পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ এই একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতা দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ নামকরণ করেছি।

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার কারণ জানিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।

মোহাম্মদ রফিকুল আমীন বলেন, দেশের মধ্যে অবিচার-জুলুমের শিকার যারা তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এ বিষয়গুলো আমরা নির্মূল করতে চাই। ঢাকার জেলে এরকম অসংখ্য মজলুম আছেন যারা বিনা অপরাধে জেল খেটে যাচ্ছেন। তাদের প্রতি অবিচার করা হচ্ছে, আমি নিজে সাক্ষী এরকম অসংখ্য মানুষের। তাদের কাছে আমি কথা দিয়ে এসেছি, আমি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করব, যার মাধ্যমে এসব মজলুম মানুষের কথা উঠে আসবে, এসব মজলুম মানুষের পাশে দাঁড়াতে পারব। আমার কাছে তালিকা চাইলে আমি তালিকা দিতে পারব, ঢাকার জেলে অসংখ্য মানুষ বিনা অপরাধে জেল খেটে যাচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন

আপডেট সময়: ০৭:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫