ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় চলন্ত ট্রেনে শিশু ধর্ষণ

  • আপডেট সময়: ১১:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীতে চলন্ত ট্রেনে নয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ আহত ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। এ ঘটনায় মানিক (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার তাকে আদালতে হাজির করলে বিচারকের কাছে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশের এসআই আকবর আলী জানান, মুগদার মানিকনগরের বাসিন্দা ওই শিশুটি কমলাপুর স্টেশন ঘুরতে গিয়েছিল। মানিক তাকে একা পেয়ে ফুসলিয়ে একটি ট্রেনে তোলে।

ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে তেজগাঁও স্টেশন পার হলে মানিক ওই শিশুকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে যাত্রীরা মানিককে আটক করে।

তিনি আরও জানান, পরে তাকে বিমানবন্দর স্টেশন ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করে। শিশুটির বাবা নেই, তার মা একটি পোশাক কারখানায় কাজ করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

ঢাকায় চলন্ত ট্রেনে শিশু ধর্ষণ

আপডেট সময়: ১১:৩৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯