ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ছেড়ে গেলেন ব্যক্তিগত সহকারী মেডালিন!

  • আপডেট সময়: ০৪:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ১১৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী মেডালিন ওয়েস্টারাইট। প্রেসিডেন্টের পারিবারিক তথ্য ফাঁসের অভিযোগে তিনি পদত্যাগ করেছেন বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।

হোয়াইট হাউসের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময় থেকেই দায়িত্ব পালন করছিলেন মেডালিন ওয়েস্টারাইট।

নিউইয়র্ক টাইসম জানায়, সম্প্রতি ট্রাম্প নিউ জার্সিতে অবসর যাপন করতে যান। সেখানে পরিচয় গোপন রাখার শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্টের পরিবার ও সংশ্লিষ্টদের নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস করেন মেডালিন।

এরপরই বিয়ষটি জানতে পারেন ট্রাম্প। তখনই মেডালিনকে পদত্যাগের নির্দেশ দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের সঙ্গে মেডালিলের ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক। ট্রাম্পের ওভাল অফিসের সামনে মেডালিনের কার্যালয় অবস্থিত হওয়ায় অনেকেই মেডালিনকে প্রেসিডেন্টের ‘দ্বাররক্ষী’ আখ্যা দেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ

ট্রাম্পকে ছেড়ে গেলেন ব্যক্তিগত সহকারী মেডালিন!

আপডেট সময়: ০৪:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯