ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

  • আপডেট সময়: ০৮:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটায় টঙ্গী উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন ও ইয়াছিন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার বাসিন্দা মো. চান মিয়ার স্ত্রী ও ছেলে।

চান মিয়া জানান, গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফেরার জন্য একটি বাসে করে টঙ্গী স্টেশন রোড এলাকায় আসেন। বাস থেকে নামার পর আয়েশা, ইয়াছিন ও আরজিনা পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আয়েশা-ইয়াছিন ও আরজিনা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আয়েশাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।আহত আরজিনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করে হেফাজতে নেয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম জানান, দুজন নিহত হয়েছেন। ঘাতক গাড়ি চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলে নিহত

আপডেট সময়: ০৮:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬