লোকসমাচার ডেস্ক:ঝিনাইদহ শহরের হামদহ দাসপাড়া এলাকা থেকে সাবেক বিজিবি সদস্য নুরুজ্জামানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সে কুষ্টিয়ার পালকী গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে। সে দাসপাড়ার ওই বাসায় ভাড়া থাকতো।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকালে জেলা শহরের হামদহ দাসপাড়ার একটি বাড়িতে সাবেক বিজিবি সদস্য নুরুজ্জামানের মৃতদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান, নিহতের গলায় গামছা পেচানো থাকায় ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

























