ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আহত ৪

  • আপডেট সময়: ০৭:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ৪০২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সুবির দাস (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় আহত হয় আরও ৪ জন। তাদের সকলকেই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সুবির দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। তার পিতা সত্যপদ দাস ঝিনাইদহ সার্কিট হাউজের মালি হিসাবে কর্মরত। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল সুনিল চন্দ্র দাসের। এই জমির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। সোমবার ওই মামলায় হাজিরা দিয়ে আসে উভয় পরিবার। এরপর রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সাথে সুনিল দাসের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সুনিল ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে উভয় পরিবার মারামারিতে জড়িয়ে পড়ে। সেসময় ধারালো অস্ত্রের আঘাতে ৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই সুনিল, বিমল ও অন্তর কে আটক করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আহত ৪

আপডেট সময়: ০৭:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২